ভেদরগঞ্জ পৌর নির্বাচন ঘিরে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ অপরাহ্ন
ভেদরগঞ্জ পৌর নির্বাচন ঘিরে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে পৌর নির্বাচনকে ঘিরে ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ এনে, জনগণের মনোনীত  স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী আবুল বাশার চোকদারের সহধর্মীনি আফরিনা আক্তার ও তার সমর্থকদের সংবাদ সম্মেলন।

২৫ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় জগ মার্কা প্রতিক নিয়ে পৌর নির্বাচন মেয়র পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবুল বাসার চোকদারের সহধর্মীনি আফরিনা আক্তার (মিতু) উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে বলেন, আমি ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের সহধর্মীনি, দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার স্বামী আবুল বাশার চোকদার ভেদরগঞ্জ পৌরবাসীর জনমত নিয়ে আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে জগ মার্কা প্রতিক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায়;

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান হাওলাদার, তার পরাজয় নিশ্চিৎ বোঝতে পেরে আমার স্বামী আবুল বাশার চোকদার এবং তার সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে ও নির্বাচনী প্রচার প্রচারনার বিঘœ ঘটাচ্ছে।

আমাদের সমর্থকদেরকে নানা প্রকার মামলা হামলার ভয়-ভিতি দেখাচ্ছে। শুধু তাই নয় ভেদরগঞ্জ পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডে আমাদের মহিলা কর্মিরা নির্বাচনী প্রচারণায় গেলে, আব্দুল মান্নান হাওলাদারের সন্ত্রাসী বাহিনীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে। আমরা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্ণিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও তেমন কোন আইনী সহায়তা পাইনি। শরীয়তপুর জেলার ডিবি পুলিশ আমাদের সমর্থকদের বাড়ী-বাড়ী গিয়ে তল্লাসীর নামে বিভিন্ন প্রকার হয়রানি করছে, যাহা নেক্কারজনক ঘটনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবী, বাংলাদেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে জনগনের মনোনীত প্রার্থীকে নির্বাচনী প্রচার প্রচারনার কাজে সার্বিক সহযোগীতা করে, অশান্তির বিরুদ্ধে শান্তির বিজয় নিশ্চিৎ করুন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভেদরগঞ্জ পৌরবাসীকে জানাতে চাই যে, আমরা আপনাদের পাশে আছি ইনশা-আল্লাহ, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার পরাজিত করার লক্ষ্যে আগামী ৩০ তারিখ বেলট পেপার হাতে নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার চোকদারের জগ মার্কা প্রতীকে ভোট দিয়ে জনগনের মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ