শরীয়তপুর প্রতিনিধি।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ভেদরগঞ্জ উপজেলা শাখা (বিএমএসএফ)।
জেগে ওঠো বাংলার বিবেগ, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ২৫ জুলাই বেলা ১১.০০ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূ্ইঁয়ার সঞ্চালনায় সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক টি.এম গোলাম মোস্তফার সভাপতিত্বে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন র্যালি আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনা সভায় প্রধান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুল মান্নান বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ সুলতানা রাজিয়া, দৈনিক যায়-যায় দিন পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মিয়া, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ডামুড্যা প্রতিনিধি মেহেদী হাসান শিহাব, দৈনিক দেশকালের ভেদরগঞ্জ প্রতিনিধি মাসুদ বালা, সাপ্তাহিক বালুচর পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি নাসির খাঁন, সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি জান্নাতুল শাহ্নাজ (দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক আলম, সংলাপ-৭১.কম ভেদরগঞ্জ প্রতিনিধি বাবু শিকদার, সখিপুর প্রতিনিধি মোঃ সজিব সহ বিভিন্ন শ্রেনীর পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বাংলাদেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা, দেশের জলবায়ু রক্ষার্থে বৃক্ষ রোপনের গুরুত্ব ও বৃক্ষ পরিচর্যা, সাংবাদিকদের মর্যাদা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে কেক কাটার মধ্যে দিয়ে সভার সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।
You must be logged in to post a comment.