ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট ও বাঙ্কার গুঁড়িয়ে দিলো পাকিস্তান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সীমান্তের বেড়ার ধারে সতর্ক অবস্থানে পাকিস্তানের এক সেনা|ছবি: সংগৃহীত।

কাশ্মির সীমান্তবর্তী পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার।

বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সূত্রে পাকিস্তনি সংবাদমাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে গোলাগুলির সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে দেয়।

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসাথে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরো জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকে দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছেন।

ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করেছে। জবাবে পাকিস্তানও যেকোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ