ভারতের গোলামী করবেন না, গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি -গয়েশ্বর

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ৯:৩১ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে কোনও নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন,যতক্ষণ পর্যন্ত না খালেদা জিয়া মুক্তি পায়, বিএনপি ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাবে না। শুক্রবার (২০ জুলাই) বিকেলে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘এই সরকার অবৈধ্য সরকার, এই সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। দেশের সকল নাগরিক এই সরকারের এখন পদত্যাগ চায়।’তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারকে বলতে চাই, ভারতের গোলামী করবেন না। আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমরা কারও গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি।’

তিনি আরও বলেন, ‘আজকে মুক্তিযোদ্ধাদেরও দেশে ঠাঁই হচ্ছে না। সরকার এমন অবস্থা চলে গেছে যে অবস্থানে আর কোনও দিনও তারা ক্ষমতায় আসতে পারবে না।’ সংবাদ উৎস- ব্রেকিংনিউজ

আরও পড়ুন- ভারত থেকে এলো আরো ১০০ মহিষ

দুধের চাহিদা মেটাতে এবার যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হলো ১০০ মহিষের একটি চালান। গতকাল বৃহস্পতিবার রাতে ছোট-বড় ১০০টি মহিষ ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে।মহিষগুলো ভারতের হরিয়ানা রাজ্য থেকে আমদানি করা হয়েছে। এর আগে গত ৯ মে প্রথম চালানে ১০০টি মহিষ আমদানি করা হয়েছিল।

বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটায় দুধ উৎপাদনের জন্য ৫০টি মহিষ ও ৫০টি মহিষের বাছুর আমদানির জন্য দরপত্র অনুযায়ী ঢাকার আমদানিকারক জেনটিক্স ইন্টারন্যাশনাল এই মহিষগুলো ভারত থেকে আমদানি করে।

ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো জে কে এন্টারপ্রাইজ। বেনাপোলের হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানীকৃত মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে খালাস নেওয়ার জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ৮২ হাজার ২২৫ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৭০ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা। এই মহিষের কোনো আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেবকুমার সিংহ জানান, মহিষগুলো সিরাজগঞ্জের মিল্ক ভিটায় নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো সুস্থ পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আমদানিকারক জেনটিক্স ইন্টারন্যাশনালের অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, মহিষগুলো ভারতের হরিয়ানা রাজ্য থেকে কেনা হয়েছে। বাংলাদেশ মিল্ক ভিটাকে এসব মহিষ সরবরাহ করা হবে। দেশে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ও কৃষি খামারে প্রজননের জন্য এসব মহিষ কাজে লাগানো হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে খালাস নিতে হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মহিষগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টায় মহিষগুলো বন্দর থেকে খালাস নেওয়া হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ