বাহরাইনকে ১০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশের মেয়েরা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৪৬ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক।। 

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে শুভসূচনা করলো বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ফুটবলে এই প্রথম বাহরাইনের বিপক্ষে মাঠে নেমেই বাজিমাত করলো তহুরা-মণিকারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নেয় কিশোরিরা।

দলের জয়ে জোড়া গোল করেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। বাকি চার গোলদাতা সাজেদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনি ও তহুরা খাতুন। -,

এ নিয়ে টানা দুই ম্যাচ হারল বাহরাইন। নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ৮-০ গোলে উড়ে গিয়েছিল তারা।

সোমবার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-৩ গোলে হারায় লেবানন। টানা দুই ম্যাচ জেতা দলটির বিপক্ষে আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ের মিশনটা শুরু করেছে বেশ ভালোভাবেই। অন্যদিকে দুই ম্যাচ মিলে বাহরাইনের মেয়েরা হজম করল ১৮ গোল।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ