বান্দরবানে মাদ্রাসা কক্ষে শিশু ধর্ষণ, দুই সহোদর আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

বান্দরবান প্রতিনিধি।।

এক শিশুকে ধর্ষণের অভিযোগে বান্দরবান শহরে দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপু‌রে বান্দরবান সদর থানায় ‌শিশু‌টির বাবা অভিযোগ কর‌লে পুলিশ অভিযান চালিয়ে জাকির হো‌সেন ও তার ভাই শহীদুল ইসলামকে আটক করে‌।

গত মঙ্গলবার জেলা শহরের ইসলামপুর এলাকায় এ ধর্ষ‌ণের ঘটনা ঘটে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি, অভিযোগ পাওয়ার পর দু’জনকে আটক করা হয়েছে।

শিশুটির বাবা জানান, ইসলামপুর এলাকায় একটি মাদ্রাসার ভেতরে তার মেয়েসহ একই বয়সী কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এসময় একই পাড়ার মো. জোবায়ের এর ছে‌লে জাকির মে‌য়েটির মুখ চে‌পে ধরে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বুধবার সন্ধ্যায় শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ