ফেসবুক আইডি হ্যাক রুখবেন যেভাবে…

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১০:১২ অপরাহ্ন

এম. ওয়াজির হোসেন।।

ফেসবুক আইডি হ্যাক রুখতে সিকিউরিটিতে Use two-factor authentication অন করে দিন। এটি পাবেন- Settings & Privacy > Setting > Security and Log in> Use two-factor authentication > Get Started সহ পরের ইন্সট্রাকশন অনুযায়ী কাজ সম্পন্ন করুন।

এটি অন রাখলে কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেও যায়, তবুও আপনার একাউন্টে ঢুকতে পারবেনা, যদি না আপনার মোবাইল নম্বরে আসা কোড নম্বর না পায়। আর মোবাইল তো আপনার হাতে ! তাই আপনি জেনে যাবেন, কেউ হ্যাক করার চেষ্টা করছে কি না !

এছাড়া আপনার ফেসবুক একাউন্ট কোন কোন ডিভাইসে লগইন করা আছে তাও দেখতে পারবেন। Settings & Privacy > Settings > Where you’re logged in এর See All থেকে Log out of all sessions ক্লিক দিয়ে সব লগ আউট করে দিতে পারেন।

আর পাসওয়ার্ড মাঝে মাঝেই চেঞ্জ করা নিরাপদ। নিজের প্রোফাইল তথ্যে ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর পাবলিক করা থাকলে Only me করে দিলে ভালো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ