ফেসবুকে শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ জুলাই, ২০১৯, ২:০৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।
ঢালিউড ও টলিউডে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। গত এক বছরে ‘দেবী’, ‘কণ্ঠ’, ‘বিজয়া’র মতো ছবি উপহার দিয়েছেন চলচ্চিত্রপ্রেমীদের। প্রিয় অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মীদের শুভেচ্ছায়ও সিক্ত জয়া।
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন জয়া। শুধু এই জন্মদিন নয়, আগামী জন্মদিনগুলোতেও তোমার জীবন সুখে ভরে উঠুক। চিয়ার্স। ঢালিউড অভিনেত্রী পরীমণি লিখেছেন, শুভ জন্মদিন জয়া আহসান আপু। ‘দেবী’ ছবিতে জয়ার সঙ্গে কাজ করেছেন শবনম ফারিয়া। তিনি লিখেছেন, শুভ জন্মদিন আপু। সবকিছুর জন্য ধন্যবাদ। প্রথম ছবিতে কাজ করার অভিজ্ঞতাকে আমার জীবনের সেরা অভিজ্ঞতা বানিয়ে দিয়েছো। সারা জীবন কৃতজ্ঞ থাকব। ভালোবাসি।
কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লিখেছেন, শুভ জন্মদিন জয়া’দি। তোমাকে একগুচ্ছ সুখের তোড়া উপহার পাঠালাম। নিজেদের ফেসবুক পেজে জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, উইন্ডোজ প্রোডাকশন হাউজসহ অনেকে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ