প্রেমিক রহমান শোলের সঙ্গে জীমে সুস্মিতা
বিনোদন ডেস্ক।।
মডেল রহমান শোলের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সুস্মিতা সেন। মাঝে রহমানের একটি পোস্ট ঘিরে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে বিচ্ছেদের খবর যে পুরোটাই গুজব তার প্রমাণ দিলেন সুস্মিতা। প্রেমিক রহমান শোলের সঙ্গে ছবি পোস্ট করে তাকে প্রেম নিবেদন করেছেন তিনি।
ইনস্টাগ্রামে রহমান লিখেছিলেন, যদি তোমার সঙ্গী তোমার সঙ্গে ভাল ব্যবহার না করেন, তারপরেও তুমি তার সঙ্গে থাকলে, সেটা তোমার সমস্যা।
এটি থেকেই যাবতীয় গুঞ্জন শুরু হয়। সে জল্পনা দূর করে রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ‘রহমান, আমি তোমাকে ভালবাসি।’ সঙ্গে দুজনের শরীরচর্চার ছবিটি দুবাইয়ের জিমের।
You must be logged in to post a comment.