প্রেমিকের বাড়ীতে অনশন করতে এসে প্রেমিকা শ্রী ঘরে

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৭:৪৭ অপরাহ্ন
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে প্রেমিক সামিনুরের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করতে এসে শ্রী ঘরে গেলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের এক গরীব বাবার মেয়ে সাদিয়া জাহান সাথী।

সরিষাবাড়ী থানা পুলিশ রোব্বার রাতে অনশনের খবর পেয়ে ঐ মেয়েকে রাতেই থানায় নিয়ে আসে।

পরের দিন সোমবার ১৫ নভেম্বর/২১ প্রেমিক সামিনুরের ভাই আমিনুল ইসলাম দায়ের করা মামলায় (মামলানং-১৩/ তারিখ-১৫/১১/২০২১ইং) পুলিশ গ্রেফতার দেখিয়ে প্রেমিকা সাথীকে জামালপুর জেল হাজতে প্রেরন করে।

সরিষাবাড়ী থানার মামলা সুত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের মৃত রহমত আলী মেয়ে সাদিয়া জাহান সাথী ১৩/১১/২০২১ইং তারিখ দুপুর আড়াইটায় পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার করগ্রামের চান মিয়ার ছেলে (বর্তমানে বগুড়া সেনানিবাসে চাকরীরত) সামিনুরের সাথে প্রেমের সর্ম্পকের সুবাদে বিয়ের দাবী নিয়ে অনধিকার ভাবে ছেলের বাড়ীতে গিয়ে ঘরে উঠে। ছেলে পক্ষ বিষয়টি মেয়ের গার্জিয়ানকে অবহিত করলেও তারা কেউ এগিয়ে না এলে পরের দিন ১৪/১১/২০২১ইং তারিখে সরিষাবাড়ী থানা পুলিশকে মোবাইলে ঘটনাটি অবহিত করে। পুলিশ কবর পেয়ে ঐ মেয়ে সাথীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে অভিযুক্ত প্রেমিক সামিনুরের ভাই আমিনুল ইসলাম ১৫/৪/২০২১ইং তারিখে থানায় ঐ মেয়ের বিরোদ্ধে উল্টো অভিযোগ করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে বিবাদী সাথীকে জামালপুর জেল হাজতে প্রেরন করে। বিবাদী সাদিয়া জাহান সাথীর মা মরিয়ম বেগমের সাথে কথা হলে তিনি জানান, আমার মেয়ে কোন ভুল করেনি। সে একটা ভুলই করেছে সামিনুরকে ভালোবেসে। আল্লাহ যেন এর বিচার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, আমরা অভিযোগের ভিত্তিতে ঐ মেয়েকে থানায় নিয়ে আসি এবং মামলা আমলে নিয়ে জেল হাজতে প্রেরন করি। মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ