প্রিন্সিপাল হাবিবুর রহমান আর নেই

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ৯:৫০ পূর্বাহ্ন

এম এ মতিন, সিলেট।।
সিলেটের নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের আলোচিত ব্যাক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহী— রাজিউন)।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টায় (১৯ অক্টোবর) তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৯ বছর। ১৯৪৫ সালে সিলেটের গোলাপগঞ্জে তাঁর জন্ম।
প্রিন্সিপাল হাবীবুর রহমানের প্রতিষ্ঠিত সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের জানাযার  নামাজ ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ