প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যহত, পাটুরিয়ায় যানবাহনের সারি

অনলাইন ডেস্ক ।।
শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৩:১৪ অপরাহ্ন

মানিকগঞ্জের পদ্মা-যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুণ। ফলে উভয় ঘাট পারে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

জানা যায়, পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত নৌ-পথ দিয়ে ফেরিগুলো চলাচল করতে পারছে না। স্রোতের বিপরীতে চলাচলে ফেরিগুলোর সময়ও বেশী লাগায় ট্রিপ সংখা কমে গেছে অনেক। ফলে পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ভোগান্তিতে পড়েছে আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক ও শ্রমিকরা।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া ফেরি স্বল্পতাও রয়েছে এ নৌবহরে। অপরদিকে মাওয়া-কাওড়াকান্দী রুটের গাড়ি এ পথে আসায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতাদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে মাত্র ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যে কারণে পাটুরিয়া ঘাটে যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ফেরির সংখা বাড়ানো না হলে জনদুর্ভোগ চরম আকার ধারন করতে পারে। তবে ফেরি বাড়লে কোন সমস্যা থাকবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ