এনামুল হক, পোরশা, নওগাঁ।।
পোরশায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই সেপ্টেম্বর ২০১৮ বিকালে নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ছাওড় ইউনিয়ন ফুটবল একা দশ তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল একা দশকে ২-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউর রহমান শিমুল।
পরে সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন নওগাঁ ৪৬-১ অাসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।
এসময় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ছাওড় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।