পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ