পিডিপি রাস্তা বন্ধ করায় সরিষাবাড়ীর মেয়রের নিকট রাস্তা চেয়ে এলাকাবাসীর আবেদন

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৭:২৪ পূর্বাহ্ন
২০/২২টি পরিবারেরর বসত বাড়ীর সামনে পিডিপির পিলার ফেলে রাস্তা বন্ধ করার দৃশ্য। ছবি-এম এ মান্নান

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা-সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাস ষ্ট্যান্ড সংলগ্ন সরিষাবাড়ী বিদ্যুৎ অফিস ঘেষে পুর্ব পাশের প্রায় ২০/২২টি পরিবারের যাতায়াতের রাস্তা পিডিপি অফিস বন্ধ করায় তারা স্থানীয় মেয়রের নিকট রাস্তা চেয়ে দরখাস্ত করেছে।

ঐ দরখাস্তের প্রেক্ষিতে জানা যায়, সরিষাবাড়ী বিদ্যুৎ অফিসের প্রধান গেইট ঘেষে পুর্ব পাশে অন্তত ২৫টি বসত বাড়ী গড়ে উঠেছে প্রায় তিন যুগ আগে। আর সেই ২৫টিরও অধিক বসতবাড়ীতে প্রায় শতাধিক ব্যক্তি বসবাস করে বিভিন্ন জন বিভিন্ন কর্মে জড়িত। তাদের বেশীর ভাগই বিধবা মহিলা ও খেটে খাওয়া দিন মুজুর। ইতিপূর্বে ঐ ২০/২২টি বসতবাড়ীর সীমনা প্রাচীর নির্মান নিয়ে দফায় দফায় আন্দোলন ও শালিশ বেঠকও হয়।

এক পর্যায়ে আদালতে মামলা মোকাদ্দমাও হয়। পিডিপি কর্তৃপক্ষ এলাকাবাসীদের অনুরুধে প্রচীর না করে মানবিকতার পরিচয় দেয়। সেই আদালতের আপিল করা যায়গাতে পিডিপি কর্তৃপক্ষ পুনরায় কাটা তারের বেড়া ও সামনে পিলার ফেলে শতাধিক লোকের চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরিষাবাড়ীর মানবিক মেয়র মনির উদ্দিনের কাছে রাস্তা চেয়ে মঙ্গলবার একটি আবেদন করে। এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিনের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমি পিডিপি সংলগ্ন প্রায় অর্ধশত লোকের স্বাক্ষরিত লোকদের পক্ষে রাস্তা চেয়ে একটি দরখাস্ত পেয়েছি। আমি বিষয়টি নিয়ে সুরাহার জন্য পিডিপিকে চিঠিও দিয়েছি।

সরিষাবাড়ী পিডিপির প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, আমি কোন আবেদন ঠাবেদন বা কোন চিঠিপত্র পাইনি যে, ওদের জন্য পিডিপির জায়গা জমি ছেড়ে দিতে হবে। আমি কর্তৃপক্ষের অনুমুতি নিয়েই রাস্তা বন্ধ করেছি। ক্ষমতা থাকে আবেদন কারীরা উচু মহলে কথা বলে আসুক তবেই আমি তাদের জন্য রাস্তা দিব।

বিষয়টি নিয়ে বুধবার সকালে স্বরেজমিনে গিয়ে বাস ষ্ট্যান্ড এলাকার খলিলুর রহমানসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, আমরা জানি পিডিপির প্রধান গেইট সংলগ্ন পুর্ব দক্ষিন পাশে ২০/২২টি পরিবার প্রায় তিন যুগ ধরে ঘরবাড়ী তৈরী করে বসবাস করে আসছে। কোনদিন কোন পিডিপি কর্মকর্তা ঐ পরিবারদের চলাচলের রাস্তা বন্ধ করেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ