পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১২:০১ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি কাল শনিবার দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্যের ভোট পেয়েছেন ইমরান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, সাবেক এই ক্রিকেট তারকার বিপরীতে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের ৯৬ জন সদস্যের ভোট পেয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটদানে বিরত ছিল তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

গত জুলাই মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ছোট রাজনৈতিক দলগুলোর সাহায্য দরকার হয় ইমরানের।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ