মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ঈদ মানে ক্ষুদ্রতার উর্দ্ধে উঠার চেষ্টা, ঈদ মানে সবাই মিলে মিশে সুন্দর থাকা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া রফিকুল হক।
মিয়া রফিকুল হক তিনি তাঁর শুভেচ্ছা বাণীতে বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দেশে এবং প্রবাসে বসবাসরত সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদের খুশি আপনাদের সারা জীবন মহান আল্লাহতালা পূর্ণতা দান করুক এই দোয়া করি। সারা জীবনের সুখ-শান্তি একরাশ অনাবিল আনন্দ পৃথিবীতে নেমে আসুক। শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক পাখিরা।
অসহায়, দুঃখ-বেদন, ব্যথা অম্লান থাকুক সারা জীবনের আনন্দ। পবিত্র ঈদ ধনী-গরীব ভুলে এক কাতারে শামিল করে দেওয়ার পাশাপাশি হিংসা-বিদ্বেষ অহংকার নতুনভাবে জীবন শুরু করার তাগিদে। বিদায় বছরের প্রতিটি দিন যেন ঈদের দিনের মত আনন্দময় হয়। সেই সাথে প্রত্যাশা, ঘরে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় ঈদ মোবারক।
You must be logged in to post a comment.