পবত্রি কুরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমটিরি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।
এদিকে, ভয়াবহ এই কোরআন অবমাননার ঘটনায় দেশের সচেতন নাগরিক সমাজ জোরালো প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় বিভিন্ন বিশিষ্টজন প্রতিবাদ জানিয়েছেন। হেফাজতে ইসলাম এক বিবৃতিতে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে লংমার্চ করারও হুঁশিয়ারি দিয়েছে।
You must be logged in to post a comment.