নেত্রকোনার দুলাল স্যার স্মরনণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ জুলাই, ২০১৮, ৯:৪৪ অপরাহ্ন

জ্ঞানের বাহক রক্তে ভাসে
-এ.এম.এম.মুস্তাফিজুর রহমান

গুরুর বুকের রক্তলালে
রেঙে গেল বিদ্যাপীঠ,
বিদ্যালয়টা দখল করে
সমাজের সব দুষ্টকীট!

আজকে যাদের লাশ বানালে
নখর-থাবা ঘুষিতে,
ক’দিন আগে করতে সালাম
ওদের পায়ে খুশিতে!

সমাযের আজ একী হলো
ফুলের ভেতর ঘুণের বাস,
নাগিনবিষে বাতাস ভারী
নীলছোবলে সর্বনাশ!

দেশদরদি, সুশীলসমাজ
লুকাই আছো কোন বেশে!
রক্তে কেনা সোনার এ দেশ
এসিডজলে যায় ভেসে!

কোথায় আছো সুখপিয়াসি
ঐক্যহীনা নেতার দল,
ঐক্য গড়ে আর কত চাই
শিক্ষাগুরুর রক্ত-জল!

জ্ঞানের বাহক রক্তে ভাসে
মলে ঢাকে উচ্চশির,
নেতার জামায় দাগ লাগে না
টিকিট কেনায় করছে ভিড়!

যাদের বেচে টিকিট কেনো
তাদের কি আজ নেও খবর?
ধুঁকে ধুঁকে মরছে তারা
বৃন্দাবনে দাও কবর!

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ