নিষিদ্ধ হচ্ছেন আহমেদ শেহজাদ?

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৮:০০ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক।।

পাকিস্তানি ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করতে চলছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডোপ টেস্টে পজিটিভ হবার কারণে ২৬ বছর বয়সী এই ওপেনারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দ্য একপ্রেস ট্রিবিউন।

আজ সোমবার দেশটির প্রভাবশালী এই পত্রিকাটি দাবি করে আগামী দুই-একদিনের মধ্যেই শেহজাদকে নিষিদ্ধ করার ঘোষণাটি দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

চলতি বছর ঘরোয়া আসর পাকিস্তান কাপ টুর্নামেন্টে ডোপ টেস্টে করা হয় শেহজাদের। ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বাইরে রাখা হয় ডান-হাতি এই ব্যাটসম্যানকে।

এছাড়া তার বিরুদ্ধে ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগ ও আনা হয়।

দ্য একপ্রেস ট্রিবিউনের জানায়, একই ঘটনা দ্বিতীয়বার ঘটালে এই শাস্তির পরিমাণ বেড়ে ২ বছর হতে পারে। আর এমন ঘটনা তৃতীয়বার ঘটলে পিসিবির পক্ষ থেকে আজীবনের জন্য নিষেধাজ্ঞাও আসতে পারে।

২০০৯ সালে অভিষেক হবার পর ৮১ ওয়ানডে, ১৩ টেস্ট এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন এই হার্ড-হিটার ব্যাটসম্যান।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ