মোঃ জিল্লুর রহমান।।
“WE WANT JUSTICE” স্লোগানটি অসাধারন কিন্তু এর গভিরতা অনুধাবন করার মত বয়স বা বু্দ্ধি ওদের হয়েছে কি-না জানিনা। তবে এ ধরনের স্লোগান কোমলমতি ছাত্র-ছাত্রীদের মুখে উচ্চারিত হওয়া এবং এর বাস্তবায়নের রিহার্সেল (মন্ত্রী,এমপি, পুলিশ, প্রশাসক সকলের উপর) আশার সঞ্চার করলেও এটি যে সমাজের হ-য-ব-র-ল অবস্থার তথা ক্ষমতার দাপটে আইন মেনে না চলার (সাংবিধানিকভাবে যেখানে আইন সবার জন্য সমান) অতি গভিরের করুন চিত্র, এ বিষয়ে কোন সন্দেহ নাই। তবে এ জাতীয় রিহার্সেল সচেতনতা সৃষ্টির জন্য সাময়িক সময়ের জন্য খুবই ভাল কিন্তু অধিক সময়ের জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদের একধরনের অথরিটেটিভ (Authoritative) মেন্টালিটি (Mentality) তৈরি করবে যা জাতির ভবিষ্যতের জন্য খুই ক্ষতিকর হতে পারে।
কয়েকটি কারনে এটি ক্ষতি বয়ে আনতে পারে-
১. প্ল্যাকার্ডের কিছু শব্দ চয়ন এবং এর ক্রমাগত ব্যবহার পুরা প্রজন্মের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠবে যা সমাজের জন্য কল্যানকর হতে পারে না।
২. কোমলমতি একটি প্রজন্মকে পুলিশের কতিপয় সদস্যের আচরনের বিপরীতে পুরা ইনস্টিটিউটের ব্যাপারে একটা নেতিবাচক ধারনায় অভ্যস্থ করা সমর্থনযোগ্য নয়। কারন সরকার যেই হোক না কেন রাষ্ট্র এবং এর প্রতিটি প্রতিষ্ঠান আমাদের সকলের।
৩.আজকের বাস্তব অভিজ্ঞতায় মনে হলো, ছেলেরা বেশ উপভোগ করছে গাড়ীর কাগজ পত্র চেক করা এবং শৃংখলা ব্যবস্থাপনায় যেটি আসলেই প্রশংসনীয় কিন্তু এটি কতক্ষন বা কত সময়ের জন্য? দীর্ঘ সময় তাদের অথরিটেটিভ (Authoritative) মেন্টালিটি (Mentality) ই তৈরি করবে না বরং তাদের দাবী বা আ্ন্দোলনের আকর্ষন ও কমে যাবে যেহেতু এর কোন সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বা Leadership নাই। এর বাইরেও কিছু বিষয় আছে যা পুরা আন্দোলনকেই অকার্যকর করে দিতে পারে।
৪. যে কারনেই বা যে কারো ব্যর্থতায় হোক, যেহেতু স্কুল পড়ুয়াদের এ ধরনের অল-আউট আ্ন্দোলন বিশ্বে মনে হয় এই প্রথম সেহেতু এর নেতিবাচক বা ইতিবাচক দুটি দিকই থাকবে এবং এর সুদুর প্রসারী Consequence নেতিবাচক বা ইতিবাচক, দুটিই সম্ভাবনা আছে। সার্বিক বিবেচনায় সরকারের উচিত তাদের (পুরা জাতির) যোক্তিক দাবিকে সম্মানের সাথে ইতিবাচক বিবেচনায় রেখে বল প্রয়োগের পরিবর্তে Counseling বা Dialogue যে কোন উপায়ে যথাদ্রুত সমাধান করা। অন্যথায় এই অপরিপক্ক ছাত্রদের আবেগী আ্ন্দোলন দেশ ও জাতীর জন্য স্থায়ী ক্ষতির কারন হতে পারে।
লেখক : সহযোগি অধ্যাপক (ইংরেজি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
You must be logged in to post a comment.