“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগান নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলমের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, মৎস্যজীবি জমশেদ আলী, হাসেম মোল্লা, নূর ইসলাম, জাফর ইকবাল, উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী পলাশ কুমার প্রমূখ।
You must be logged in to post a comment.