নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ মার্চ রবিবার সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা পরিষদ মিলানায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১০টায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন। এরপূর্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, বীরমুক্তিযোদ্ধা বিমল চন্দ্র  প্রামানিক, সুভাস চন্দ্র প্রামানিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, শিশুদের জন্য তাঁর ভালোবাসা, দেশপ্রেম বিষয়ে বক্তব্য দেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ