নিজাম উদ্দিনের দরগা শরীফে স্বামীকে নিয়ে নুসরাত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ৫:৪৬ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

হিন্দু রীতিতে অমুসলিম নিখিল জৈনকে বিয়ে করে করেছেন বাঙালি অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে হিন্দু নারীদের মতো সিঁদুর পরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে খাজা হজরত নিজাম উদ্দিনের দরগা শরীফে গেলেন নুসরাত। আর সেই দরগা থেকে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিখিল লিখেছেন, ‘ভগবান সর্বত্র। তুমি কোথায় তাকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।’
সম্প্রতি বিয়ের পর তিনি মাথায় সিঁদুর পরেন। মুসলিম ঘরের মেয়ে হয়েও কেন তিনি হিন্দু রীতিতে অমুসলিমকে বিয়ে করেছেন, হিন্দু নারীদের মতো সিঁদুর পরেন সেই প্রশ্ন উঠছে বারবার। নুসরাত জানান, এসব কথা গায়ে মাখেন না তিনি।

গত মাসেই তুরস্কের বোদরুমে সেরে এসেছেন স্বপ্নের বিয়ে। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিন জৈনের ঘরণী তিনি। কলকাতার আইটিসি রয়্যালে হয়েছে গ্র্যান্ড রিসেপশন।

সেখানে উপস্থিত ছিলেন সিনে দুনিয়া থেকে রাজনৈতিক জগতের প্রতিনিধিরা। এরই মধ্যে নুসরাত শপথ নিয়েছেন সংসদে। বক্তব্যও রেখেছেন।

চলচ্চিত্রে জনপ্রিয়তাকে ভিত্তি করে এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন নুসরাত। বিজেপির প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিতে করেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ