ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় তিন দফা রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
রোববার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সবশেষ গত ১৯ আগস্ট পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরীমণি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও পাঁচ-সাতটি টিভিসিতে অভিনয় করেছেন। প্রযোজক রাজ তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে নিয়ে আসেন।
You must be logged in to post a comment.