নারীর হাত থেকে কোনো রকমে নিজেকে বাঁচালেন সালমান!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ৭:১৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

হাম আপকে হ্যায় কৌন-এর ২৫ বছর উপলক্ষে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেই শো থেকে বের হওযার সময় নিরাপত্তার ঘেরাটোপ গলে এক নারী ভক্ত বলিউড সুপারস্টার সালমান খানের কাছে পৌঁছে যান। শুধু পৌঁছে যাওয়াই নয়, সেলফি তোলার জন্য পীড়াপীড়িও শুরু করেন, এমনকি হাত ধরে টানাটানিও করতে থাকেন। অন্য সময় হলে হয়তো রাগ দেখাতেন সালমান। কিন্তু গত শুক্রবার তিনি নিজেকে সামলে কোনও কথা না বলেই ভিড় কাটিয়ে বেরিয়ে যান। তবে এত চেষ্টা করেও সেলফি তুলতে পারেননি ওই নারী। সালমানের দেহরক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়।

এর আগেও সালমানের এই রকম পরিস্থিতিতে খবরের শিরোনামে উঠে আসার একাধিক উদাহরণ আছে। গত জুন মাসেই এমন একটি ঘটনা উঠে আসে খবরে। সেদিন এক ফ্যান সালমানের কাছে আসার চেষ্টা করেন। আর সালমানের এক দেহরক্ষী তাকে ঠেলে সরিয়ে দেন। যা দেখে সালমান রীতিমতো ক্ষুব্ধ হন। এমনকি ওই দেহরক্ষীকে চড়ও মারেন প্রকাশ্যে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ