নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (৪ জুলাই) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়।
প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
You must be logged in to post a comment.