নান্দাইল সমাজসেবা অফিসের আয়োজনে সুধী সমাবেশ। শতভাগ বাস্তবায়ন হবে বয়স্ক ও বিধবা ভাতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১২:০৭ অপরাহ্ন

মোঃ আশরাফুল আলম জালাল(স্টাফ রিপোর্টার)।
 “শেখ হাসিনার উপহার,ভাতা হবে যোগ্য সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ১০০টি উপজেলায় শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা বাস্তবায়ন কার্যাক্রম শুরু হয়েছে। এই ১০০টি উপজেলার মধ্যে একটি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা যেখানে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা নিশ্চিত করা হবে।এই লক্ষ্যে নান্দাইল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ (৩০আগষ্ট)রবিবার সকাল ১০ঘটিকায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশ সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলীর সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি  আবু বকর ছিদ্দিক বাহার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজাহারুল হক ফকির, আওয়ামীলীগ নেতা শরাফ উদ্দিন ভুইয়া, রফিকুল ইসলাম রেণু, পৌরমেয়র রফিক উদ্দীন ভূইয়া,ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও সাংবাদিক আলম ফরাজি প্রমূখ।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিবৃন্দ,,উপজেলার  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা শতভাগ ভাতা বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও কারিগরি দিক তোলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায়  সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, এই উপজেলায় শতভাগ ভাতা কার্যক্রম নিশ্চিত করতে আমাকে অনেক চড়াই-উৎরাই অতিক্রম করতে হয়েছে। কেউ এই কার্যক্রমকে পুঁজি করে দূর্নীতির করার চেষ্টা করবেন না।এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তাই সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ ভাতা নিশ্চিত করুন।
সভাপতির বক্তৃতায়, হাসান মাহমুদ জুয়েল বলেন ইতিমধ্যে যারা আমাদের কাছে কাগজ জমা দিয়েছেন তাদের অনলাইনে আবেদন আমরা নিশ্চিত করবো।
উল্লেখ্য যে, শতভাগ ভাতার জন্য একটি সরকারি ওয়েবসাইডে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্ভূল আবেদন নিশ্চিত করতে হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ