নান্দাইলে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত   

আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।
শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৪:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে ২২আগষ্ট ভোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।নিহত দুইজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম(১৯) ও একই গ্রামের আঃ খালেকের ছেলে সাইদুল। স্থানীয়রা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার আবু বকর ছিদ্দিক জানান, ঢাকা মেট্রো ট- ১৫-৭৩৩০ একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরু বোঝাই ঢাকা মেট্রো ঢ- ১৪- ৪৩৫৭  গাড়িটি পিছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা  ঘটে।

গাড়িতে থাকা পাঁচজনের একজন ঘটনাস্থলেই নিহত হয় অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুইজন সামান্য আহত  হয়েছে।  আরও এক জনকে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান, ট্রাকে ২৫ টি গরুছিল তার মধ্যে ৪ টি মারা গেছে, তিনটি স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জবাই করেছে। গাড়ি আটক হলেও চালক পালাতক রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ