নান্দাইলে সাংবাদিক জহিরের গোয়াল ঘরে আগুন    

আশরাফুল আলম জালাল (নান্দাইল)ময়মনসিংহ ।। 
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫:৪২ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাসফি স্টুডিও পরিচালক ও নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জহিরের গোয়াল ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।এতে একটি গরু সাথে সাথেই পুড়ে মারা যায়,অন্য একটি গরু আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।

ঘটনাটি ঘটে (২৬আগষ্ট) বুধবার রাত আনুমানিক ৪ঘটিকায়। সাংবাদিক জহির জানায়,রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।এতে ৮০-৯০হাজার টাকা মূল্যের একটি গরু মারা যায় এবং অন্য একটি গরু আহত হয়।আহত গরুটি আজ জবাই করে গরিবদের মাঝে দিয়েছি।এতে তার প্রাত দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নান্দাইল ফায়ার সার্ভিস সূত্র জানায়,বাসস্ট্যান্ড এলাকায় আগুনের খবরে আমারা গিয়ে দেখি এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ