নান্দাইলে শিক্ষিকার বসতবাড়ির রাস্তা বন্ধের পায়তারা 

আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।
বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ২:১৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির প্রায় একযুগ পর রাস্তা পজিশনে যায়গা রয়েছে দাবি করে গাছ লাগিয়ে রাস্তা বন্ধের পায়তারা শুরু করেছে বিক্রেতা পক্ষ।ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের শানুজিয়াইল গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহারের বাড়ির রাস্তা বন্ধের পায়তারা করছে বিক্রেতা পক্ষ।শিক্ষিকা নুরুন্নাহারের স্বামী শফিকুল ইসলাম রুবেল ও শ্বশুর আঃ জলিল প্রতিবেশী সাইদুল ইসলাম ফকিরের কাছ থেকে দুই দফায় ২১ শতক জমি ক্রয় করে। ক্রয়কৃত জমির উপর দীর্ঘ ১০ বছর ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। ক্রয়কৃত জমির চৌহদ্দিতে উত্তরপাশে রাস্তা উল্লেখ রয়েছে। তখন রাস্তাটি কাঁচা ছিল। গত বছরে রাস্তাটি পাকা করন করা হয়েছে। পাকাকরণ করার পূর্বে রাস্তাটি বিক্রিত জমির পাশ ঘেঁষে ছিল।

পাকাকরণ করার  সময় জমি বিক্রেতা কৌশলে বনজঙ্গল কেটে রাস্তাটি কিছুটা উত্তর পাশে সরিয়ে নেয়। ফলে বিক্রিত জমির উত্তর পাশে রাস্তার দক্ষিণ পাশে সামান্য জায়গা বের হয়। আর এই  জায়গা  দখল করে দোকান নির্মানের পায়তারা করে বিক্রেতার ভাই নুরুল ইসলাম ফকির। বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় দোকান নির্মাণ বন্ধ হয়।

গত ১৭ আগষ্ট আবারও নুরুলইসলাম গং দ্বয় সুপারি ও কাঁঠাল গাছের চারা রোপন করে রাস্তা বন্ধ করে দেয়। এমনকি আঃ জলিল তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি  প্রদর্শন করে।

এবিষয়ে জানতে চাইলে বিক্রেতা পক্ষ বলে জমি বিক্রির সময় রাস্তার কথা উল্লেখ ছিল না, চৌহদ্দিতে কেন রাস্তা উল্লেখ করা ও এতোদিন কেন বাঁধা দিলেন না, এবিষয়ে প্রশ্ন করলে কোন সদুত্তর পাওয়া যায়নি।তবে বিক্রেতা সাইদুল ইসলাম ফকির বলেন,আমরা রাস্তা বন্ধ করিনি,,গাছ লাগাচ্ছি,,আমি আইন বুঝি,, রাস্তা দিতে হলে দিব।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফারজুল ইসলাম বলেন, মাঝে সমস্যা হয়েছিল সমাধান করে দিয়েছি, আবারও কোন সমস্যা হয়ে থাকলে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ