আশরাফুল আলম জালাল,ময়মনসিংহ ।।
ময়মনসিংহ জেলার নান্দাইলে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির করোনার টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। এতে উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ৯ জন।
তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ২ জন এবং হোম আইসোলোশনে আছে ৭ জন। জানা যায়, করোনায় নতুন করে আক্রান্ত ঐ ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে। আক্রান্ত পুরুষের বয়স প্রায় ৪০।
সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহম্মেদ নাসের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন এবং সকালে রোগীর বাড়ি পৌছে স্বাস্থ্য বিধির উপর নির্দেশনা দিয়ে আসেন।
ডাঃ ইকবাল আহম্মেদ নাসের জানান, আজ পর্যন্ত নান্দাইল থেকে ২৭০ টি নমুনা পরিক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মাঝে ১৯৪ টি ফলাফল পাওয়া গেছে এবং রোগী সনাক্ত হয়েছে ৯ জন।
You must be logged in to post a comment.