নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া  চিকিৎসকের জেল

আশরাফুল আলম জালাল, ময়মনসিংহঃ
সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৯:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে দুই ভূয়া চিকিৎসকে ১৫ দিনের বিনাশ্রম  কারাদণ্ড  দিয়েছে  ভ্রাম্যমাণ  আদালত। দন্ডপ্রাপ্তরা হলো নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গ্রামের  ফুরকান আলী পুত্র মাসুদ রানা (৪২) ও মকবুল হোসেনের পুত্র হাসিবুর রহমান (৩৩)। তারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামেগঞ্জে বাড়িতে  বাড়িতে  ঘুরে সাধারণ  মানুষের নানা রোগের চিকিৎসা করতো ও  নকল আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করতো।

রবিবার (১২ জুলাই) বিকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে নকল ঔষধ বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন জানান, তারা ভূয়া চিকিৎসক সেজে নকল আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করে,সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার  বিষয়টি প্রমাণিত হওয়ায় এই সাজা প্রদান করা হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ