ছবিঃ ইন্টার্নেট
আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমড়ভাঙা গ্রামে সোমবার ( ০৮ জুন) সকালে কনিকা সুলতানা নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত ওই গৃহবধূর স্বামী তারেক মিয়া (কাঞ্চন) নৌবাহিনীর সৈনিক। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কনিকা সুলতানা (২১) লোহিতপুর স্বামীর থেকে বাবার বাড়ি চরকোমড়ভাঙা গ্রামে বেড়াতে গিয়ে ছিলেন। সকালে তিনি বৈদ্যুতিক পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আহত কনিকাকে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
You must be logged in to post a comment.