নান্দাইলে বাল্যবিয়ের চেষ্টা, ভূয়া কাজিসহ তিন জনের জেল

মোঃ আশরাফুল আলম জালাল
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৮:৩৭ অপরাহ্ন
নান্দাইলে বাল্যবিয়ের চেষ্টা, ভূয়া কাজিসহ তিন জনের জেল

ময়মনসিংহের নান্দাইলের দশালিয়া গ্রামে বিউটি আক্তার নামে এক কিশোরীকে বাল্যবিয়ের চেষ্টা কালে ভূয়া কাজি সহ কিশোরীর দুই মামাকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বিউটি আক্তার নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের  ভাগ্নী।

কিশোরীর গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার  রোয়াইলবাড়ি ইউপির পুরানবাড়ি গ্রামে। তার বাবার নাম আবেদ আলী।সে নান্দাইল  পৌরসদরের দশালিয়া গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। এখানেই আজ মধ্যেরাতে অতি গোপনে বিয়ে দেওয়ার চূড়ান্ত  প্রস্তুতি চলছিল।

বিষয়টি  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন। ঘটনাস্থলে  উপস্থিত হয়ে বাল্যবিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ,বিয়ের নিবন্ধন করতে আসা উপজেলার লংপুর গ্রামের মৃত আঃ ছোবানের পুত্র আবুল হাসেমকে নিবন্ধন বই সহ আটক করে পুলিশ।এছাড়াও আটক করা হয় কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের দুই  পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে।পরবর্তীতে বিয়ের নিবন্ধন করতে আসা আবুল হাসেম ভূয়া কাজি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস ও কিশোরীর দুই মামাকে পনের দিন  করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, ছেলে পক্ষকে বিয়ে বাড়িতে পাওয়া যায়নি। যতদূর জানতে পেরেছি উপজেলার অরণ্যপাশা গ্রামে বিয়ের দেওয়া কথা ছিল।আমরা বাল্য বিয়ে প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ