আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।
ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতের আধারে একটি পেঁপে বাগানের ৫০ শতক জমির গাছ কেটে ফেলেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আগারগাঁও ইউনিয়নের গইছখালী গ্রামে।বাগানটির মালিক গইছখালী গ্রামের আবু বকর ছিদ্দিকের পুত্র পারভেজ আহামেদ রাসেল।
রাসেল জানায়, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে নিজ জমিতে উন্নত জাতের পেঁপে ছারা সংগ্রহ করে বাগান করেছি। গাছে ফল ধরা শুরু করেছে।আমি প্রতি রাতে পাহারা দেই, আজও রাত তিনটার দিকে বাগান থেকে এসে ঘুমাতে যাই।সকালে জমিতে গিয়ে দেখতে পাই সবগুলো পেঁপে গাছ অর্ধেক অংশে কেটে ফেলা হয়েছে।
সে আরও জানায়, একই ইউনিয়নের শিবনগর গ্রামের, শামায়ুন কবির মাসুদ, আব্দুল বারিকের আরও ৭০ শতক জমির পেঁপে গাছ ২ সপ্তাহ আগে কেটে ফেলা হয়েছে। আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে মাসুদ জানান,আচারগাওঁ ইউনিয়নে প্রায় ৪ একর জমির উপর উদলা বাজারটি অবস্থিত। এই বাজারটি সিংরইল ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের দুই পুত্র হাবিবুর রহমান বিক্কু, কবির উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ভোগদখল করে আসছিল।
চলতি বাংলা বছর আমরা কয়েকজন মিলে বিধি মোতাবেক উপজেলা প্রশাসনের কাছ থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা রাজস্ব ডাক মূলে ইজারা নিয়েছি।এরপর থেকে অবৈধ দখলদাররা আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করে আসছে।
এর মধ্যে টাকার বিনিময়ে ঝাউগড়া গ্রামের, শাহজাহান, শাহআলম,আঃ মতিন, আঃ সাত্তার গংদের ভাড়া করে এক সপ্তাহের ব্যবধানে ১.২ একর পেঁপে বাগান কেটে ফেলেছে।মাসুদ আরও জানায়, হাবিবুর রহমান বিক্কু ও কবীর উদ্দীনকে প্রধান আসামি করে ইতিমধ্যে তিন মামলা দায়ের হয়েছে।
এই বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত বাগান মালিককে অভিযোগ দায়েরের জন্য বলেছি। অভিযোগ দায়ের হল দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.