নান্দাইলে নরসুন্ধা নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে সচেতন মহলের মানববন্ধন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নরসুন্ধা নদী সহ বিভিন্ন নদী ও খাল দখলমুক্ত, দূষণ মুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ চায় সচেতন মহল।এবিষয়ে উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে সোমবার (৫ই অক্টোবর) নান্দাইলের বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে নান্দাইলের নদী ও খাল রক্ষায় , সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষনমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সমাজকর্মী এ হান্নান আল আজাদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আমরু মিয়া, সমাজসেবক জাকির হোসেন ভূইঁয়া, আরএন শ্যামা,বিল্লাল হোসেন , মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল কাদের ভূইঁয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুল এ্যাডভোকেট খায়রুল ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, আবু হানিফ সরকার, এইচএম সাইফুল্লাহ, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান প্রমুখ।
নান্দাইলের নরসুন্দা নদীতে বিভিন্ন পয়েন্টে পৌরসভা কর্তৃক বর্জ ফেলার কারণে নদী দূষণ হচ্ছে বক্তারা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। এই বর্জ ফেলা বন্ধ করতে পৌরকর্তৃপক্ষ ও ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নরসুন্দা নদী সহ সকল নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর জায়গা দখলমুক্ত করা, নদীতে পৌরসভার বর্জ্য না ফেলা, কারেন্ট জাল দিয়ে মাছ নিধন বন্ধ করা সহ অন্যান্য দাবী জানানো হয়েছে।
পরে এক সভার মাধ্যমে নান্দাইল নদী রক্ষা কমিটির জন্য মোঃ সাইদুর রহমানকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।