নান্দাইলে খেলতে গিয়ে প্রাণ গেল শিশু ফারাজনার

মোঃ আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)
রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ১০:২৯ অপরাহ্ন
নান্দাইলে খেলতে গিয়ে প্রাণ গেল শিশু ফারাজনার

ময়মনসিংহের নান্দাইলে ফারজানা আক্তার (৮) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।ফারজানা  উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামাড়গাঁও গ্রামের আবদুল্লাহ আল মামুনের কন্যা।

জানাগেছে, (২৩ আগষ্ট) রবিবার বিকাল চারটার দিকে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায় শিশু ফারজানা। স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানায়,খালাতো ভাই মোনায়েম (৬) সহোদর ভাই মাহিন (৫) সহ তিনজন  মিলে বাড়ির পুকুরের অল্প পানিতে খেলা করছিল।হঠাৎ করে ফারজানা পুকুরের গভীরে চলে যায়, সাথে থাকা দুইজন দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয় ফারাজানা পুকুরে ডুবে গেছে।পরে বাড়ির লোকজন ২ ঘন্টা চেষ্টা করেও শিশু  ফারজানাকে তোলতে ব্যর্থ হয়।

অবশেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দল  ও নান্দাইল ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটায় ফারজানার লাশ তুলতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মোঃ মোস্তফা কামাল জানান, প্রায় ৪০ ফুট গভীরের পুকুরের তলায় চলে যাওয়ার শিশুটিকে উদ্ধার করতে অনেক সময় লেগেছে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ