ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের যৌথ উদ্দ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২শে অক্টোবর) দুপুর ১২টায় সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বাইসাইকেল বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সুমন রুরাম এর সঞ্চালয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ সহ ওয়াল্ডভিশন কর্মকর্তা এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের ২৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে আনুষ্টানিকভাবে বাই সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।বাই সাইকেল প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীরা জানায়, আমরা খুব কষ্টে স্কুলে যাতাযাত করি। এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, অব্যশই শালিনতা বজায় রেখে সাইকেল চালাতে হবে। মানুষের চোখে দেখতে যেন খারাপ না দেখায়। এই বাই সাইকেল পেয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখবে। পরিশেষে এমন একটি আয়োজনের জন্য ওয়ার্ল্ড ভিশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত ছিলেন।