নান্দাইলে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরন করলেন জালাল মাস্টার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ মে, ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

আশরাফুল আলম (জালাল), নান্দাইল, ময়মনসিংহ।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া নিজ গ্রামে ৫০০ শতাধিক অসহায় দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার।

শুক্রবার (১৫ মে) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে তিনি ১কেজি সেমাই, ১কেজি চিনি,১টি কাপর ও ১টি করে লুঙ্গি বিতরণ করেন।

এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার বলেন,আমি কোন রাজনৈতিক উদ্দশ্যে নয়,নিজের তাগিদ থেকেই এলাকার সন্তান হিসেবে এই করোনা পরিস্থিতিতে মাতৃভূমি ও এলাকার মানুষের ভালোবাসার টানে, গাজীপুর থেকে ছুটে এসেছি। আমি অসহায় দরিদ্রদের জন্য সম্পূর্ণ নিজের টাকায় আমার পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করছি।আমি আমার এলাকার সাধারন মানুষের পাশে সব সময় ছিলাম এখনো আছি,ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলা ও সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান।নান্দাইল উপজেলা যুবলীগ নেতা হীরণ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম জালাল মাষ্টার,সাংবাদিক ফজলুল হক ভুইয়া,এনামুল হক বাবুল প্রমুখ।আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মুনায়েম হোসেন ভুইয়া,০২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার, বিপ্লব সরকার,হারুন,সাদ্দাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ