নতুন সম্পর্কে জড়ালেন নেহা?

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ৪:৪৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যেই জানিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। যা নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। এমনকী, হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর নেহা মানসিক অবসাদে ভুগছেন বলেও শোনা যায়। যা নিয়ে একাধিকবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন নেহা। কিন্তু বিচ্ছেদের কয়েকদিনের মধ্যে এবার কি নতুন করে সম্পর্কে জড়ালেন নেহা কক্কর?

নেহা কক্কর নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত বিভোর পরাশরের সঙ্গে। কিন্তু এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিভোর পারাশর। তিনি বলেন, নেহা কক্করকে তিনি ‘দিদি’ বলে সম্বোধন করেন। তার ইনস্টাগ্রামে একাধিকবার নেহা কক্করকে দিদি বলে সম্বোধন করেছেন। তা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে, প্রশ্ন তোলেন বিভোর। পাশাপাশি, তার ক্যারিয়ারের সফলতার পিছনে হাত রয়েছে নেহা। সেই সঙ্গে তার কঠোর পরিশ্রমও রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ