নতুন বউ বাড়িতে এনে বাসর ঘরে যাওয়ার আগেই বরের মৃত্যু!

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৫:২৮ অপরাহ্ন

বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউকে বাড়িতে নিয়ে আসা হলেও বাসর ঘরে যাওয়ার আগেই বরের মৃত্যু হয়েছে। মহূর্তের মধ্যেই আনন্দ ও উৎসবমুখর বিয়ে বাড়ি শোকে পরিণত হয়েছে।
মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবড়ি আদিবাসী পল্লীতে। রবিবার ১৩ মার্চ দুপুরে রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করেন স্বজনরা।
স্থানিয় সুত্র জানায়, দেলুয়াবাড়ি আদিবাসী পল্লীর নামুয়া সরদার এর ছেলে রাজ কুমার সরদার (২৫) গত বৃহস্পতিবার দিনগত রাতে নাচোল উপজেলার কাঁকনহাট শ্যারোপাড়া এলাকার সিমান্ত সরদারের মেয়ে অনুরাধা সরদার (১৮) কে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ করেন।
এরপর তাদের রীতি অনুযায়ী কনের বাড়িতে বর ও বরযাত্রী রাত্রী যাপন শেষে শুক্রবার সন্ধ্যার দিকে বর ও নতুন বউকে সাথে নিয়ে বরযাত্রীরা বরের বাড়ি ফিরেন। এসময় রাতে নতুন বউকে পেয়ে আনন্দে-উৎসবে মেতে ওঠেন আত্বীয় স্বজন সহ দেখতে আসা প্রতিবেশীরা।
সবাই যখন বাসর ঘরে যাওয়ার পূর্বে নতুন বউকে নিয়ে বাস্ত ঠিক সে সময়ই হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পরেন বর রাজ কুমার সরদার।
তাকে স্থানিয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মৃত্যু বরণ করেন বর রাজ কুমার।
নববধূকে নিয়ে বাসর ঘরে যাওয়ার আগেই বর রাজ কুমার সরদার এর মৃত্যুতে মহূর্তের মধ্যেই বর ও কনে দুটি বিয়ে বাড়ি ও আত্বীয় স্বজন সহ প্রতিবেশীদের মাঝে নেমে আসে  শোকের ছায়া।
মৃত্যু বরণকারী বর রাজ কুমার এর বাবা নামুয়া সরদার সাংবাদিকদের বলেন, বিয়ে করে নতুন বউকে বাড়িতে আনার পরই আমার ছেলে প্রচন্ড ব্যথায় চিৎকারদিয়ে অসুস্থ হলে ছেলে রাজকে প্রথমে দেলুয়াবাড়ি বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ