নওগাঁ জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৯:৫৪ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁ জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতি মহোদয় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সদের কল্যাণে কুশলাদি বিনিময় করেন এবং জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ মহোদয় অক্টোবর ২০১৮ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য (শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ) ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, (বিশেষ পুরষ্কার) পুলিশ পরিদর্শক (তদন্ত), মান্দা থানা মাহবুব আলম, (শ্রেষ্ঠ গ্রেফতারকারী) নওগাঁ সদর মডেল থানার এসআই মোঃ আজাহার আলী, (শ্রেষ্ঠ উদ্ধারকারী) জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নজরুল ইসলাম, (শ্রেষ্ঠ উদ্ধারকারী) ধামইরহাট থানার এএসআই মোঃ নূরনবী ফিরোজ, (শ্রেষ্ঠ গ্রেফতারকারী) নওগাঁ সদর মডেল থানার এএসআই তাসেম আলী, ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট মোঃ মাহাবুব ইবনে হায়দার, সদর ট্রাফিক নওগাঁদেরকে ক্রেস্টসহ বিশেষ পুরষ্কার ও নগদ অর্থ প্রদান করেন।

এছাড়া রাণীনগর থানার প্রয়াত কনস্টেবল মেহেরুল এর স্ত্রীকে নগদ ২,০০,০০০/-টাকা প্রদান করেন। নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পুলিশ সুপার মহোদয়, শুকরিয়া জ্ঞাপন করেন ও নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আনোয়ার হোসেনকে আর্থিক সাহায্য করার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে পুলিশ সুপার, মহোদয় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ রাশিদুল হক অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত), মোঃ রকিবুল আক্তার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), আবু সালেহ মোঃ আশরাফুল আলম অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, ফারাজানা হোসেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ডিএসবি,  সামিউল আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল, হাফিজুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল, মতিয়ার রহমান সহকারী পুলিশ সুপার (প্রশাসন), সুরাইয়া আক্তার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) নওগাঁ, মোঃ আব্দুল হাই অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা, মোসলেম উদ্দিন, ডিআইও-১ ডিএসবি, এবং সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত ওসি সহ নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ কায়েশ উদ্দিন ও সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ