নওগাঁয় যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৯:২২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

কেক কাটা, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক খোদাদাত খান পিটুর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক খোদাদাত খান পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ, মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে কেক কাটা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ