নওগাঁয় ফেন্সি কবুতর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে কবুতর সহ বিভিন্ন পাখি পুড়েগিয়ে খামারীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের ছোট মামুরিয়া গ্রামে।
ক্ষতিগ্রস্থ খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার ১৬ মার্চ ভোর সকাল ৪ টারদিকে কে বা কাহারা তার কবুতর ও পাখি খামারে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
এসময় সংঘটিত অগ্নিকান্ডে ফেন্সি প্রজাতির প্রায় ৩৫০টি কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি,২৪টি বিদেশী ঘুঘু সহ খামারে রক্ষিত নগদ ৫২ হাজার টাকা, আসবাব পত্র, খাঁচা, কবুতর ও পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভূমিভুত হয়ে যায়। এতে খামারীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান খামার মালিক। খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
এব্যাপারে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে।
এছাড়া ইতি মধ্যেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সংবাদ লেখা সময় পর্যন্ত এঘটনায় মামলা হয়নি বলেও জানান ওসি
You must be logged in to post a comment.