নওগাঁর সীমান্ত এলাকায় ভারতীয় বানরের আগমন

আর আর চৌধুরী, নওগাঁ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১১:১১ অপরাহ্ন
নওগাঁর সীমান্ত এলাকায় ভারতীয় বানরের আগমন

নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহারের ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে একটি বণ্যপ্রানী বানর দলছুট হয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে ঐতিহ্যবাহী জবই বিল এলাকায় অবস্থান করছে।

স্থানিয়রা জানান, মালিক বিহীন বানরটি কয়েক দিন পূর্বে হঠাৎ করেই এলাকার গাছে গাছে চলাফেরা শুরু করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অনেকেই বানরটিকে দেখতে আসেন জানিয়ে স্থানিয়রা ধারনা পোষন করে বলেন, সম্ভাব্য বানরটি পাশ্ববর্তী দেশ ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

ইতি মধ্যেই বানরটির যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় বা কেউ ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখছেন স্থানিয় ” জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা” র সদস্যরা বলেও জানাগেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ