নওগাঁর পুলিশ যেভাবে লাভলী হত্যা রহস্য উদর্ঘাটনসহ ঘাতককে আটক করলো

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২০ মার্চ, ২০২২, ৯:০৫ অপরাহ্ন

নওগাঁ জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় রানীনগর থানা পুলিশ যেভাবে তরুনী লাভলী হত্যা রহস্য উদর্ঘাটন করলো।

ঋণ ও বিয়ের চাপ থেকে মুক্তি পেতে প্রেমিক কর্তৃক পরিকল্পিতভাবে নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী তরুনী লাভলিকে অপহরণ করে ঢাকার আশুলিয়ায় নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বস্তা বন্দি করে মাটির নিচে পুতে রাখেন প্রেমিকসহ ঘাতকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের কফিল উদ্দীনের মেয়ে শারীরিক প্রতিবন্ধী তরুনী লাভলী আক্তার প্যারামেডিকেল থেকে পড়া লেখা করে নিজ এলাকার বেতগাড়ী বাজারে পল্লী চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা ও ওষুধের দোকান চালিয়ে আসাকালে ভবানীপুর গ্রামের আয়নুল হকের ছেলে মাহাবুবুল আলম ওরফে বিস্কুট (৪৫) নামের ব্যাক্তি কৌশলে তরুনী লাভলীর সাথে পরকিয়া প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। সম্পর্ক গড়ে তোলার পর কৌশলে প্রেমিক আলম ওরফে বিস্কুট তরুনী লাভলী’র নিকট থেকে বেস কিছু টাকা ধার নেয়। এক পর্যায়ে লাভলী আক্তার তার প্রেমিক মাহাবুবুল আলম বিস্কুট কে বিয়ের জন্য চাপ দেয় এবং এক পর্যায়ে ধারের টাকা চাইতে থাকলে।

এক পর্যায়ে প্রচুর ঋণগ্রস্থ্য মাহাবুবুল আলম ওরফে বিস্কুট নিজ এলাকা ছেরে ঢাকার আশুলিয়া এলাকায় গিয়ে বসবাস করলেও সেখান থেকে গোপনে তরনী লাভলী’র সাথে যোগাযোগ করতে থাকেন।

একপর্যায়ে এসব সমস্যা থেকে মুক্তি পেতে লাভলীকে হত্যার জন্য পরিকল্পনা করে বেশ কয়েক জনকে টাকা দেয় মাহাবুবুল আলম ওরফে বিস্কুট। হত্যার পরিকল্পনা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারী ঢাকা থেকে নওগাঁতে আসেন প্রেমিক রুপি ঘাতক মাহাবুবুল আলম বিস্কুট এবং কৌশলে বিয়ের প্রলোভন দিয়ে তরুনী লাভলীকে অপহরণ করে ঢাকার আশুলিয়া থানার জিরাবো পশ্চিমপাড়া বাইতুন জামে মসজিদের পার্শ্বে প্রাচীর বেষ্টিত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বস্তা বন্দি করে মাটির নিচে লাভলীর মৃতদেহ পুতে রাখেন।

ঘটনার ব্যাপারে নওগাঁর রানীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানান, গত ১৬ ফেব্রুয়ারী চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহীতে যাওয়ার কথাবলে বাড়ী থেকে বের হয় লাভলী আক্তার নামে ঐ তরুনী। এরপর বাড়ীতে ফিরে না আসায় এবং লাভলীর ফোন বন্ধ থাকায় অনেক খোঁজা-খুজি করে না পাওয়ায় গত ২০ ফেব্রুয়ারী রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ তরুনী লাভলীর পরিবার।

লাভলী নিখোঁজ এর বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম রহস্য উদঘাটনে মাঠে নামেন এবং তদন্তের এক পর্যায়ে শনিবার ১৯ মার্চ মাহাবুবুল আলম ওরফে বিস্কুটকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বিকার করেন।

পরবর্তীতে আলম ওরফে বিস্কুট এর দেয়া তথ্য মোতাবেক রাণীনগর থানা ও ডিবি পুলিশের যৌথ একটি চৌকস টিম মাহাবুবুল আলম ওরফে বিস্কুট কে সাথে নিয়ে ঘটনাস্থল ঢাকার আশুলিয়া এলাকায় পৌছালে আলম ওরফে বিস্কুক এর দেখানো স্থানে মাটি খনন করে বস্তা বন্দি অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় লাভলীর ছোট ভাই পারভেজ আলী বাদী হয়ে রবিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি মোঃ শাহিন আকন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ