ধামরাইয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ থানায় অভিযোগ 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৭ অপরাহ্ন
ছবিঃ প্রতিকী

এম,এ,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

ঢাকার ধামরাইয়ের মান্দারচাপ এলাকায় ১ম শ্রেণী পড়ুয়া ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে হৃদয় হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার।

ধর্ষিতার পিতা মোঃ আলমগীর হোসেন জনায়,  ধামরাই উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন পাশের বাড়ীর আলমগীরের ৭ বছরের শিশু কয়েক জন শিশুকে মজা খাওয়ানো কথা বলে একটি ঘরে ডেকে নেয়। শিশু( ছদ্মনাম জোসনা) বেশী মজা খাওয়াবে বলে বসিয়ে রাখে। সব শিশুরা চলে গেলে ধর্ষক সাইফুল ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ধর্ষক সাইফুল শিশু ফাতেমাকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে প্রথমে সহপাঠীরা পরে (ছদ্মনাম জোসনার) বাবা আলমগীর হোসেনসহ আশ-পাশের কয়েক জন এগিয়ে আসে। এ সময় ধর্ষক দরজা খুলে পালানোর চেষ্টা করলে, উপস্থিত লোকজন তাকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। রক্তাক্ত শিশু কে নিয়ে তার পিতা ও তার স্বজনরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের এ নিয়ে যায়, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শিশুটির পিতা অভিযুক্ত যুবক হৃদয় হোসেনকে আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেয়।

অভিযুক্ত হৃদয় হোসেন উপজেলার মান্দারচাপ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নির্যাতনের শিকার শিশুর বাবা থানায় এসে অভিযোগ দিয়েছে। আমরা সেটি আমলে নিয়ে মামলা নিয়েছি, তাকে আটক করতে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ