ধামরাইয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৯:২৬ অপরাহ্ন

এম. এ হাসান।।

ঢাকার ধামরাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খাসির মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ধামরাই পৌর শহরের ইসলামপুর বাজারে শহিদুল গোস্ত বিতানের মালিক শহিদুল ইসলাম কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে।

বাজারে খাসির মাংসের দাম ৭০০ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হচ্ছিল ৮৫০ টাকায়। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক বলেন, ধামরাইয়ের বিভিন্ন বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে আমাদের চলমান অভিযানে ইসলামপুর কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে।

এর মধ্যে শহিদুল নামে একজন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খাসির মাংস বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ