ধামরাইয়ে প্রতারকচক্রের ২ সদস্য আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৮:৪৪ অপরাহ্ন

এম.এ হাসান, ধামরাই, ঢাকা।।

প্রাণঘাতি ভাইরাস করোনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। কাঁপন ধরিয়ে দিয়েছে পৃথিবীর সব মানুষকে। এরপরও থেমে নেই সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্যরা। করোনা ভাইরাসের সংক্রমনের সাথে আইনশৃখলা বাহীনির পরিচয় তারা পাল্লা দিয়ে মাঠে নেমেছে টাকা রোজগারের জন্য।

এমন একটি ঘটনা ঘটেছে রবিবার দিনগত রাত ৮টার সময় ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ও যাদব্পুর এলাকায়। সেনা সেদস্য পরিচয়ে অভিযানের নামে দোকানপাট ও হাটবাজারের ব্যাপক তল্লাশী,ভাংচুর ও চাঁবাজিকালে জনতার হাতে আটক হয়েছে এ সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় দুই সদস্য।

সংঘবদ্ধ এপ্রতারক চক্রের বাকি তিন সদস্য দৌড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদেরকে উপর্যুপোরি গণদোলাইয়ের পর ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ধামরাই থানা পুলিশের ইনচার্জ দীপক চন্দ্র সাহা নিশ্চিত করেছেন।

বাইকান্দা ইউনিয়নের কদমতোলা গ্রামের মোঃ মুক্তি বেপারির ছেলে মোঃ মিঠু মিয়া, আনালিয়াখোলা গ্রামের মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,একই গ্রামের মোঃ আশরাফুল ইসলাম,ভুড়াইল গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান মিজান ও চন্ডিশ্বর গ্রামের মোঃ আশিকুজ্জামান আশিকসহ এ প্রতারকচক্রের ৫সদস্য গুমগ্রাম বাজার,ধানতারা বাজার ও আমতলা বাজারে গিয়ে নিজেদের সেনা সদস্য পরিচয় দিয়ে এ অভিনব প্রতারণা শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৭ থেকে একই কায়দায় নিজেদের সেনাবাহিনীর সদস্য ও কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারের বিপনি বিতান,দোকানপাট তল্লাশীর নামে ব্যাপক ভাংচুর করে। সর্বপ্রথম গুমগ্রাম বাজারের জ্বালানি তেল বিক্রেতা মোঃ আতিকুর রহমানের দোকানে গিয়ে অভিযানের কথা বলে দুটি মোটরসাইকেলে ২(দুই)লিটার অকটেন নেয় কোন টাকা কড়ি না দিয়েই চলে যায়।

এরপর আমড়াইল বাজারে গিয়ে সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২২হাজার টাকা ও টুটুলের দোকান থেকে ১০হাজার ১০ টাকা এবং এক সিএনজি চালকের কাছ থেকে ৫হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় তাদের প্রত্যেকের হাতে ছিল লোহার রড,হকিস্টিক,বাঁশ ও কাঠের লাঠি। এদের মধ্যে মোঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম নামে একজনের পরনে সামরিক বাহিনীর সদস্যদের(আর্মি) পোশাক পরিহিত ছিল।

এব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক শেখ সেকান্দার আলী জানান,বিভিন্ন দোকানপাটে চাঁদাবাজিকরাকালে জনতা দুইজনকে আটক করে।

বিষয়টি ধামরাই থানার অফিসার ইনচার্জ পরিদর্শক দীপক চন্দ্র সাহাকে অবহিত করা হলে তিনি তাদেরকে আটক করতে বলে দেন এবং সঙ্ েসঙ্গে উপ-পরিদর্শক শেখ সেকান্দার আলীকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। অফিসার ইনচার্জের কথার ওপর ভরসা করে সেনা সদস্য পরিচয়ে অভিযান চালানো সংঘবদ্ধ প্রতারকচক্রের মোঃ মিঠু মিয়া ও মোঃ আশিকুজ্জামান আশিককে আটক করে। তবে অপর তিনজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এলাকার লোকজন নিয়ে দুইজনকে আটক করলে ও বাকি তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ব্যাপারে আটক দুইজনসহ ৫জনের নামেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আমরাইল এলাকা থেকে আমাকে জানানো মাত্রই আমি তাদেরকে আটক করতে বলি এবং ঘটনাস্থলে পুলিশ অফিসার সহ ফোর্স পাঠাই। আটককৃতদের ব্যাপারে বিভিন্ন দপ্তরে খোঁজ খবর নেয়া হচ্ছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ